দশম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নিতীশ কুমার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

আগামীকাল বৃহস্পতিবার ভারতের বিহার রাজ্যে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিবেন নিতীশ কুমার। ইতিমধ্যেই নয়বার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করা এই ৭৫ বছর বয়সী রাজনীতিবিদ এবার দশম দফায় শপথ গ্রহণ করবেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও একাধিক মন্ত্রীও ওই দিন শপথ নেবেন। পাটনার গান্ধী ময়দানে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।

এর আগে বুধবার পাটনার বিধানসভায় এনডিএ দলের বিধায়কদের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে জেডিইউ প্রধান নীতিশ কুমারকে বিধান পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। এরপর তিনি রাজভবনে গিয়ে বিদায়ী সরকারের কাছ থেকে পদত্যাগপত্র প্রদান করেন এবং নতুন সরকার গঠনের দাবি পেশ করা হয়।

বিজেপি সূত্রে বলা হয়েছে, এবারও উপমুখ্যমন্ত্রী হিসেবে দু’জন শপথ নিতে পারেন-সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা। এ সিদ্ধান্ত বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকেই নেওয়া হয়েছে

পাটনায় বৃহস্পতিবারের উচ্চপর্যায়ের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে গান্ধী ময়দান ও আশপাশের এলাকায় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গান্ধী ময়দান চত্বর ও পাটনায় বিভিন্ন স্থানে আঁটোসাঁটো নিরাপত্তা বজায় রাখতে আড়াই হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাফেরার ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে এনডিএ জোট ২০২ আসনে জয় লাভ করে। তাদের মধ্যে জোটের শরিক দল হিসেবে বিজেপি ৮৯ আসন ও জেডিইউ ৮৫ আসনে জয়লাভ করেছে; বিরোধী জোট মহাগঠবন্ধন ৩৫ আসনে জয় পেয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...