স্বতন্ত্র অধিদপ্তরের দাবিতে অনড় নার্সরা, সাপাহারে প্রতীকী কর্মবিরতি

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

বিশেষ সংবাদ

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত না করাসহ ৮ দফা দাবিতে নওগাঁর সাপাহারে প্রতীকী ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন নার্স ও মিডওয়াইফরা। দাবি আদায় না হলে আগামী ২ ডিসেম্বর থেকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির (বিএমএস) যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রশাসনিক ব্লকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ জন নার্স ও মিডওয়াইফ অংশ নেন।

- Advertisement -

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ৪৮ বছরের ঐতিহ্যবাহী স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার যেকোনো প্রস্তাব নার্সিং পেশার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। স্বাস্থ্য উপদেষ্টার পূর্বঘোষিত আশ্বাস গত ১৪ মাসেও বাস্তবায়ন না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন

কর্মসূচি থেকে বক্তারা স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বহাল রাখা এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের জোর দাবি জানান। একই সঙ্গে তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি ও অর্গানোগ্রাম বাস্তবায়ন, নার্সদের উচ্চতর পদে (৯ম–৪র্থ গ্রেড) সুপারনিউমেরারি পদোন্নতি এবং সহকারী নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদকে নবম গ্রেডে উন্নীত করার আহ্বান জানান।

- Advertisement -

এছাড়া ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদের স্নাতক সমমান প্রদান, প্রফেশনাল বিসিএস চালু, ঝুঁকিভাতা প্রদান এবং নার্সিং ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও উঠে আসে সমাবেশে। বক্তারা বেসরকারি খাতে নার্স নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা ও বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি ভুয়া নার্সদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রোগী ও চিকিৎসকের অনুপাতে নার্স ও মিডওয়াইফের পদ সৃষ্টি করে নিয়োগ বৃদ্ধির আহ্বানও জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুপারভাইজার নাছিমা আখতার, নার্সিং ইনচার্জ মেহের বানু, সিনিয়র স্টাফ নার্স সেলিনা আকতারী, জরুরি বিভাগের ইনচার্জ শাম্মী আখতার, এসএসএন আরজিনা খাতুন, মিডওয়াইফ কারিমন, রঞ্জিতা মূর্মু প্রমুখ।

- Advertisement -

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নার্সিং পেশার প্রতি সহানুভূতিশীল। তার তত্ত্বাবধানে একটি নার্সিং কলেজও পরিচালিত হচ্ছে। তাই তারা আশা করছেন সরকার তাদের যৌক্তিক দাবিসমূহ দ্রুত মেনে নেবে। তবে আগামীকালের (সোমবার) মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ২ ডিসেম্বর থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে আল্টিমেটাম দেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে।...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার...