শেরপুরে কেমিক্যাল কোম্পানির চাঁদাবাজি মামলায় প্রভাষকসহ গ্রেপ্তার ২

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির দায়ের করা চাঁদাবাজির মামলায় এক কলেজ শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার সীমাবাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং সোমবার (২ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেগম নূর নাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক আলী রেজা বিশ্বাস (৫০) এবং শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামের তৌহিদুর রহমান ওরফে বাবু (৪৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিয়াম হোসেন জানান, গত ২৭ ফেব্রুয়ারি এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সিকিউরিটি ইনচার্জ গোলাম কিবরিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে শেরপুর থানায় চাঁদাবাজির মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়, বিবাদীরা গত ২৪ ফেব্রুয়ারি কোম্পানির সামনে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তিন দিনের মধ্যে টাকা না দিলে বড় ধরনের ক্ষতির হুমকি দেন।

তবে মামলার ৫ নম্বর আসামি ফাহিম ফয়সালের দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, এস আর কেমিক্যাল ও মজুমদার প্রোডাক্টস লিমিটেডের বর্জ্যে করতোয়া ও বাঙালি নদীর পানি দূষিত হচ্ছে। এর প্রতিবাদে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তারা রায়গঞ্জ ও শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন। শান্তিপূর্ণ সেই আন্দোলন দমাতেই কোম্পানির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে।

নদী দূষণের অভিযোগ অস্বীকার করে কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা আলী রেজা বলেন, তাদের নিজস্ব বর্জ্য শোধনাগার (ইটিপি) রয়েছে এবং নদীতে বিষাক্ত বর্জ্য ফেলার অভিযোগ সত্য নয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

বেগম খালেদা জিয়ার সম্মাননা গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী...

জমি দখল মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রামের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন শুনানি শেষে...

টয়লেটে আটকা ছাত্রী, ছুটির ঘণ্টা বাজিয়ে স্কুলে তালা দিয়ে চলে গেলেন শিক্ষকরা

মেহেরপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর টয়লেটে আটকা পড়ে তিন ঘণ্টা ভেতরে ছিল তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। পরে কান্নার শব্দ শুনে স্থানীয়দের...

বেগম খালেদা জিয়ার সম্মাননা গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি জাইমা...

জমি দখল মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রামের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল...

টয়লেটে আটকা ছাত্রী, ছুটির ঘণ্টা বাজিয়ে স্কুলে তালা দিয়ে চলে গেলেন শিক্ষকরা

মেহেরপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর টয়লেটে আটকা পড়ে তিন ঘণ্টা ভেতরে ছিল তৃতীয় শ্রেণির এক...

আইনজীবীদের আহ্বানেই বার কাউন্সিল নির্বাচন স্থগিত: আইনমন্ত্রী

দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের অনুরোধেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।...

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন,...

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির কাতল, ৪৮ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে...