দেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ

বিশেষ সংবাদ

ভারতীয় ক্রিকেট লিগ আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান দেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বাংলাদেশের জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর এ নির্দেশনা আসে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ প্রেক্ষাপটে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান দেশের সব গণমাধ্যমে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এর আগে আইপিএলের সর্বশেষ নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ করে আসছিল।

ওই চাপের মুখেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বলে জানানো হয়। বিসিসিআইয়ের নির্দেশ অনুসরণ করে কলকাতা নাইট রাইডার্সও তাকে ছেড়ে দেয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টায়...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিকেলে...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০ গ্রাম আইসসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা...

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০...

মায়ের দোয়া পরিবহন শুনেছি, আজকে বাপের দোয়া কমিটিও দেখলাম: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সংসদে সমালোচনা ও পাল্টা জবাবে উত্তপ্ত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন,...

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিয়ম...

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে জাতীয় সংসদে সমালোচনামূলক মন্তব্য...