ইডেনের সামনে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের ৪ ছাত্র গ্রেফতার

বিশেষ সংবাদ

রাজধানীর লালবাগে ইডেন মহিলা কলেজের সামনে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার ছাত্রকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে টহলরত একটি দল সেখানে চারজনকে চাঁদা আদায় করতে দেখে। এ সময় বাপ্পি নামের এক ব্যক্তি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর করেন। এতে তিনি আহত হন।

ঘটনার পরপরই সেনাবাহিনী চারজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ঢাকা কলেজের ছাত্র বলে পরিচয় দেন। আটক চারজন হলেন—মো. বাইজিদ, মাসুদ রানা, আবির হোসেন ও মো. আমজাদ।

রাত ৯টা ১০ মিনিটের দিকে তাদের লালবাগ থানার এক উপপরিদর্শকের (এসআই) কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র আরও জানায়, এর আগেও একই অভিযোগে গত ৪ জানুয়ারি ইডেন কলেজের সামনে থেকে এই চারজনকে আটক করা হয়েছিল। সে সময় তারা শিক্ষার্থী হওয়ায় ক্যাম্প কমান্ডার মৌখিক সতর্ক করে ছেড়ে দেন। তবে এক দিনের ব্যবধানে তারা আবারও একই ধরনের অভিযোগে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন আলী জানান, চাঁদাবাজি ও মারধরের ঘটনায় সেনাবাহিনী চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা হিসেবে আজ আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল অসাংবিধানিকভাবে ‘সংস্কার পরিষদ’ নামে একটি কাঠামোর শপথ গ্রহণ করেছে। তার মতে,...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর...

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.)...

অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল অসাংবিধানিকভাবে ‘সংস্কার পরিষদ’ নামে একটি...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা...

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর...

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাহারোল উপজেলায় খালখনন কর্মসূচির...

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির একজন...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...