দীর্ঘ ১৫ বছর পর নতুন নেতৃত্ব পেল বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদল

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দীর্ঘ দেড় দশকের স্থবিরতা কাটিয়ে অবশেষে নতুন নেতৃত্ব পেল বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদল। বুধবার (৭ জানুয়ারি) বগুড়া জেলা ছাত্রদল এই দুটি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটিতে আহসান হাবিব আরমানকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও নাসিফ ওয়াহিদ প্রান্তকে পৌর ছাত্রদলের আহ্বায়ক মনোনীত করা হয়েছে

দলীয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১০ সালে। দ্বিবার্ষিক ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘ ১৫ বছর নতুন কোনো কমিটি না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা নেমে এসেছিল। অবশেষে বুধবার বেলা ১১টায় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে ৮৫ সদস্যবিশিষ্ট শেরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন আহসান হাবিব আরমান এবং সদস্য সচিব করা হয়েছে মো: সাহদৎ হোসেনকে। কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন রাফি-আল-আমিন।

অন্যদিকে, ৪০ সদস্যবিশিষ্ট শেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন নাসিফ ওয়াহিদ প্রান্ত এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন রাকিবুল হাসান রাব্বি। এই ইউনিটে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে মিনহাজ আহমেদ মিথুনকে।

দীর্ঘদিন পর কমিটি গঠন প্রসঙ্গে দলীয় নেতারা জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী মতের ওপর ব্যাপক দমন-পীড়ন ও নির্যাতনের কারণে নির্দিষ্ট সময়ে কমিটি গঠন করা সম্ভব হয়নি। নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা ও কারাভোগের কারণে সাংগঠনিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে দলকে সুসংগঠিত করতে এই নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবগঠিত উপজেলা ও পৌর কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে জেলা ছাত্রদল। সেই নির্দেশনা মোতাবেক ইতিমধ্যেই সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন দায়িত্বপ্রপ্ত নেতারা।

নতুন দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহŸায়ক আহসান হাবিব আরমান বলেন, “দীর্ঘদিন পর এই কমিটি হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমাদের লক্ষ্য দলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর সানজিদা নামে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। পরে আশপাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা...

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে ভয়াবহ এক হত্যাকাণ্ডের তথ্য। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নারী ও তার শিশুপুত্রকে হত্যার...

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, বগুড়ায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম রবিউল ইসলাম (৩৫)। তিনি বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা...

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর সানজিদা নামে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। পরে...

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে ভয়াবহ এক হত্যাকাণ্ডের তথ্য। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, বগুড়ায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম রবিউল ইসলাম...

বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত...

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ...

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়ে...