বগুড়ায় গাছের গুড়ির ভেতরে লুকানো ৩৬ কেজি গাঁজা উদ্ধার

বিশেষ সংবাদ

বগুড়ায় অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গাছের গুড়ির ভেতর ফাঁকা জায়গা তৈরি করে লুকিয়ে রাখা ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে দুপচাঁচিয়া উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি হাইচ মাইক্রোবাস থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

ডিবির ওসি মো. ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় একটি হাইচ মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। সন্দেহের ভিত্তিতে গাড়িটি আটক করার পর ভেতরে থাকা কয়েকটি গাছের গুড়ি বের করে আনা হয়। পরে কুড়াল দিয়ে গুড়িগুলো চিড়ে দেখা যায়, ভেতরে বিশেষভাবে কাটা বক্সের মতো জায়গায় গাঁজা লুকানো আছে।

তিনি বলেন, ‘গাছের গুড়ির ভেতর ফাঁকা করে নিয়ে বিশেষ কায়দায় ৩৬ কেজি গাঁজা রাখা হয়েছিল। সেগুলো মাইক্রোবাসযোগে পাচার করা হচ্ছিল।’

ডিবি জানায়, মাইক্রোবাসটি নওগাঁর দিকে যাচ্ছিল। এর আগে বগুড়া শহরের চারমাথা এলাকায় গাড়িটি আটকের চেষ্টা করা হলেও সেটি দ্রুত নওগাঁ অভিমুখে চলে যায়। এরপর ডিবির একটি টিম গাড়িটির পিছু নেয় এবং দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেটিকে থামাতে সক্ষম হয়।

গ্রেফতার ব্যক্তির পরিচয় ও এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজা ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে সোমবার (১৩ এপ্রিল)...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের...

শেরপুরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে শীত শেষেও গরিবের কম্বল গুদামে

শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন ঘটলেও বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী...