শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে হামিদুল মণ্ডল (৪২) নামের এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের পাশের একটি পতিত জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত হামিদুল মণ্ডল ওই গ্রামেরই মৃত মমতাজ মণ্ডলের ছেলে।

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল মণ্ডল পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। শনিবার বিকেলে বকেয়া ধানের টাকা সংগ্রহের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। রবিবার সকালে স্থানীয়রা ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

- Advertisement -

ওসি আরও জানান, এটি নিছক হত্যাকাণ্ড নাকি এর পেছনে ব্যবসায়িক লেনদেন ও পূর্বশত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

এদিকে ধান ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে।...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার...