হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: আসাদুদ্দিন ওয়েইসি

বিশেষ সংবাদ

ভারতে একদিন হিজাব পরা নারীই প্রধানমন্ত্রী হবেন এমন মন্তব্য করে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি। মহারাষ্ট্রের আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দেওয়া এই বক্তব্য ঘিরে ইতোমধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

আগামী ১৫ জানুয়ারি মহারাষ্ট্রে পৌরসভা নির্বাচন। তার আগে রোববার রাজ্যের সোলাপুরে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ওয়েইসি বলেন, বিজেপি যে হিজাবকে ঘৃণা করে, সেই হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। ভারতের সংবিধান সেই অধিকার দিয়েছে

ভোটমঞ্চে দেওয়া দীর্ঘ বক্তব্যে তিনি ভারতের সংবিধানের কথা তুলে ধরে বলেন, পাকিস্তানের সংবিধানে নির্দিষ্ট ধর্মের মানুষই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন, এমন বিধান রয়েছে। কিন্তু ভারতের সংবিধান, যা বাবাসাহেব আম্বেদকরের রচনা, সেখানে যেকোনো নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা মেয়র হতে পারেন। তিনি হিজাব পরুন বা না পরুন, এতে কোনো বাধা নেই।

ওয়েইসি বলেন, “নির্বাচন এলেই বলা হয়, ও মেয়র হবে না, এ মেয়র হবে না। কিন্তু ভারতের সংবিধান কাউকে আটকায় না। আমার ইচ্ছা, এমন একদিন আসবে, হয়তো সেদিনটা আমরা দেখব না, কিন্তু হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, হয়তো সে সময় তিনি বা তাঁর শ্রোতারা কেউই বেঁচে থাকবেন না, কিন্তু ইতিহাসের সেই দিন একদিন আসবেই।

কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে নিশানা করে ওয়েইসি বলেন, মুসলিমদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়ানো হচ্ছে, তা দীর্ঘদিন টিকবে না। তাঁর ভাষায়, যারা এই বিদ্বেষ ছড়াচ্ছে, তারা একদিন শেষ হয়ে যাবে। ভালোবাসা ছড়িয়ে পড়লে মানুষ বুঝতে পারবে, কীভাবে ঘৃণা ছড়ানো হয়েছিল।

ওয়েইসির এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলটির সাংসদ অনিল বোন্দে বলেন, ওয়েইসি দায়িত্বজ্ঞানহীন ও অর্ধসত্য বক্তব্য দিচ্ছেন। তাঁর দাবি, মুসলিম নারীদের একটি বড় অংশই হিজাব প্রথার বিরোধিতা করেন। উদাহরণ হিসেবে তিনি ইরানের নারীদের আন্দোলনের কথাও উল্লেখ করেন এবং বলেন, কেউ পরাধীনতা চায় না।

রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু ভোটারদের একজোট করতেই এমন বক্তব্য দিয়েছেন ওয়েইসি। তবে এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক আবহে যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে, তা মানছেন সবাই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়...

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

সিলেট থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস জ্বালানি তেল শেষ হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাঝপথে থেমে গেছে। এতে প্রায় ৩০ জন যাত্রী চরম ভোগান্তিতে...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে সোমবার (১৩ এপ্রিল)...

বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে...

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

সিলেট থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস জ্বালানি তেল শেষ হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাঝপথে থেমে গেছে। এতে...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায়...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের...