পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ: মির্জা আব্বাস ও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : ঢাকা-৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে যোগ দিতে গেলে তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। এ ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলমের ভাষ্যমতে, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন। সেখানেই তাঁর ওপর পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটে।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে একদল লোক তাঁকে ঘিরে ধরে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি তাঁর কর্মীদের নিয়ে কলেজের একটি ভবনের বারান্দায় অবস্থান নেন। সেখানেও তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা কর্মীরাও পাল্টা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন। একপর্যায়ে নাসীরুদ্দীন কলেজ থেকে বেরিয়ে সামনের রাস্তায় বসে পড়েন।

ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি অভিযোগ করেন, ‘আজকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটি অস্বীকার করার চেষ্টা আরও বেশি ন্যক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে এই হামলা চালিয়েছে। একদিকে তাঁরা মঞ্চে ভালো কথা বলেন, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমনের চেষ্টা করছেন।’

- Advertisement -

নির্বাচন কমিশন ও কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এ ঘটনার বিচার চাই। কলেজ প্রশাসন ও বিএনপি দলীয়ভাবে কী ব্যবস্থা গ্রহণ করে, তা আমরা দেখতে চাই। এরপর বাকি জবাব রাজপথে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেওয়া হবে।’

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেছে।

- Advertisement -

এদিকে হামলার প্রতিবাদে বেলা ২টার দিকে ফকিরেরপুল মোড়ে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও নাহিদ ইসলাম। সেখানে তাঁরা হামলায় দলের ১২ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ছাত্রদল নামধারী মির্জা আব্বাসের একটি বাহিনী এই হামলা চালিয়েছে। আমরা জনগণের কাছে এই অন্যায়ের বিচার দিলাম।’

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছিল। মাত্র তিন দিনের ব্যবধানে তাঁর ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি এবার জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...