‘নো হর্ন, নো ডাস্ট’: গুলশান-২ চত্বরে সচেতনতামূলক কর্মসূচি

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে শব্দ ও বায়ু দূষণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘নো হর্ন, নো ডাস্ট’ শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ট্রাফিক গুলশান বিভাগের আয়োজনে এক মিনিটের জন্য এই প্রতীকী নীরবতা পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টা ২০ মিনিটে গুলশান-২ গোলচত্বরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—চারদিকের ট্রাফিক সিগন্যাল এক মিনিটের জন্য লাল (রেড সিগন্যাল) করে দেওয়া হয়। এ সময় চত্বরে অবস্থানরত এবং চলাচলকারী যানবাহনের চালকদের গাড়ি থেকে নেমে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানানো হয়। চালকরাও ট্রাফিক পুলিশের আহ্বানে সাড়া দিয়ে গাড়ি থেকে নেমে আসেন এবং তাদের হাতে ‘নো হর্ন, নো ডাস্ট’ লেখা প্ল্যাকার্ড তুলে দেওয়া হয়। চালকরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে শামিল হন।

- Advertisement -

মূলত গুলশান, বনানী ও নিকেতনসহ পুরো গুলশান এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ট্রাফিক বিভাগ যৌথভাবে শব্দ ও বায়ু দূষণ রোধে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। আয়োজকরা জানান, প্রতীকী এই নীরবতা পালনের মাধ্যমে চালক ও পথচারীদের মধ্যে দীর্ঘমেয়াদী সচেতনতা তৈরি হবে বলে তারা আশাবাদী।

সচেতনতামূলক এই কর্মসূচিতে নেতৃত্ব দেন গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান। এছাড়া ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ট্রাফিক অ্যাসিসটেন্ট গ্রুপের (ট্যাগ) ১৫০ জন সদস্য উপস্থিত থেকে সাধারণ মানুষকে সচেতন করার কাজে সহায়তা করেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...