নির্বাচন ও গণভোট: ৭২ ঘণ্টা বাইক ও ২৪ ঘণ্টা অন্য যান চলাচল বন্ধ

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টা এবং অন্যান্য কতিপয় যানবাহনের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। চিঠিতে যান চলাচল নিয়ন্ত্রণের সময়সীমা ও শিথিলযোগ্য খাতগুলো স্পষ্ট করা হয়েছে।

- Advertisement -

ইসির নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট তিন দিন (৭২ ঘণ্টা) সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

তবে জনদুর্ভোগ এড়াতে ও জরুরি প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং জরুরি সেবাকাজে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। পাশাপাশি ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা সরঞ্জাম ও সংবাদপত্রের কাজে ব্যবহৃত গাড়িও চলাচলের অনুমতি পাবে। টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে গণ্য করে বিটিআরসি অনুমোদিত প্রতিষ্ঠানের গাড়িও নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে।

- Advertisement -

সাধারণ যাত্রীদের সুবিধার্থে বিদেশগামী বা বিদেশফেরত ব্যক্তিরা বিমানবন্দর যাতায়াতের জন্য টিকিট বা উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে গাড়ি ব্যবহার করতে পারবেন। এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তজেলা যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে দূরপাল্লার যানবাহন চলাচলে বাধা থাকবে না।

নির্বাচনী কাজে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরাও রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে নির্দিষ্ট সংখ্যক গাড়ি (জিপ, কার বা মাইক্রোবাস) ব্যবহার করতে পারবেন। নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও মোটরসাইকেল ব্যবহারের সুযোগ পাবেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...