লুটেরাদের পেট থেকে জনগণের টাকা বের করে আনা হবে: শফিকুর রহমান

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : রাজনীতির অঙ্গন স্বচ্ছ হলে পুরো সমাজ স্বচ্ছ হয়ে যাবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাথা ঠিক থাকলে গোটা শরীর ঠিক থাকে। তখন কেউ আর দুর্নীতি বা অপরাধ করার দুঃসাহস দেখাবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা লেজ ধরে টান দেব না, আমরা কান ধরে টান দেব ইনশা আল্লাহ। যারাই অপরাধ করুক, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট শহরতলীর হজরত খানজাহান (রহ.)-এর মাজার-সংলগ্ন মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর, সাতক্ষীরা ও খুলনার পর বাগেরহাটের এই জনসভায় যোগ দেন জামায়াত আমির।

- Advertisement -

শফিকুর রহমান বলেন, ‘এটা জরুরি নয় যে জামায়াতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে। তবে এটি জরুরি যে দেশে সুশাসন থাকতে হবে। যারা দেশকে ভালোবাসে, তাদের হাতেই শাসনের দায়িত্ব দিতে হবে। পৈতৃক সূত্রে বা জমিদারি সূত্রে রাজনীতি এ দেশের মানুষ আর দেখতে চায় না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সমাজের সকলের জন্য ন্যায়বিচার কায়েম করবে।’

বিদেশে পলাতক অর্থ পাচারকারীদের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘ব্যাংক ডাকাত ও শেয়ার মার্কেট লুটেরারা অনেকে পালিয়ে গিয়ে বিদেশে আলিশান বাড়িতে বসবাস করছেন। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, তবে তাদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে জনগণের টাকা বের করে নিয়ে আসা হবে। সেই উদ্ধারকৃত টাকা রাষ্ট্রীয় তহবিলে জমা হবে।’

- Advertisement -

সমাজে নারীদের সম্মান ও অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেবেন, আর প্রতিপক্ষ হলে সেই মায়ের গায়ে হাত তুলবেন—ফ্যামিলি কার্ড আর গায়ে হাত তোলা একসাথে চলতে পারে না।’ সাম্প্রতিক এক মন্তব্যের জের ধরে তিনি আরও বলেন, ‘আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে বলছেন, জামায়াতে ইসলামীর নারী কর্মীরা কোথাও আসলে তাদের পোশাক খুলে ফেলবেন। আরেকজন মেয়ে হয়ে হিজাব ও নেকাব খুলে ফেলার হুকুম দিচ্ছেন। নির্বাচনের আগেই যদি এমন আচরণ করা হয়, তবে নির্বাচনের পরে কী করবেন? এর নাম কি গণতন্ত্র?’

পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে শফিকুর রহমান বলেন, ‘সভ্য প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই। তবে অতীতে বন্ধুত্বের নামে কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম হয়েছে এবং আধিপত্যবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল। এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাশত করবে না।’

- Advertisement -

সমাবেশ শেষে তিনি বাগেরহাটের চারটি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাঁদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...