বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি তার নির্বাচনী প্রতীক ‘হাঁস’ সঙ্গে নিয়েই সাংবাদিকদের সামনে আসেন

রুমিন ফারহানা বলেন, বিএনপি ছাড়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না। তার চেয়েও কঠিন সময় পার করেছেন তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছর ধরে তারা নানা প্রতিকূলতার মধ্যে থেকেও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। অনেককে বাড়ি ছাড়া হতে হয়েছে, কেউ কেউ বহিষ্কারের মুখে পড়েছেন।

তিনি বলেন, “আমি হয়তো না জিতলে ঢাকায় ফিরে নিজের পেশায় চলে যেতাম। কিন্তু আমার কর্মীরা কোথায় যেত? তাদের ত্যাগের দায় আমি এড়িয়ে যেতে পারি না।”

এবারের নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়ায় ৩৮ হাজারেরও বেশি।

সংবাদ সম্মেলনে নিজের প্রতীক বেছে নেওয়ার পেছনের ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, ছোটবেলা থেকেই হাঁস-মুরগি ও কবুতর পালনের অভ্যাস ছিল তার। পারিবারিক কারণে একসময় শহরে চলে গেলেও ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এসে আবার সেই পুরোনো শখে ফিরেছেন। অবসর সময় তিনি হাঁস-মুরগির সঙ্গেই কাটান। এই আবেগ থেকেই ‘হাঁস’ প্রতীক বেছে নেওয়া।

ভোটগ্রহণের দিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন। তার দাবি, দুপুরের পর কিছু কেন্দ্রে ভোট কারচুপির চেষ্টা হয় এবং ফল প্রকাশে বিলম্ব ঘটানোর উদ্যোগ নেওয়া হয়। তিনি জানান, জালিয়াপাড়া কেন্দ্রে গিয়ে নিজে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দিয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় তার জন্য কাজ করাই হবে রাজনীতিতে টিকে থাকার প্রধান উপায়। “আবার যদি নির্বাচনে দাঁড়াতে হয়, মানুষের জন্য করা কাজই হবে আমার একমাত্র ভরসা,”—বলেন তিনি।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বিএনপি থেকে বহিষ্কৃত হন রুমিন ফারহানা। তিনি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপি জোট সমর্থিত প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় সরাইল উপজেলার বিভিন্ন পর্যায়ের ১০ জন নেতাকেও দল থেকে বহিষ্কার করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...