ত্রয়োদশ সংসদ নির্বাচন :

বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫% ভোট পেয়েছে

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে দলভিত্তিক এই চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়।

ইসির তথ্য অনুযায়ী, একক দল হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভোটের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর তৃতীয় অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

নির্বাচন কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ ভোট।

কোন দল কত শতাংশ ভোট পেয়েছে

এ ছাড়া অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলোর ভোটের হার এক শতাংশের নিচে রয়েছে বলে জানিয়েছে ইসি।

ইসির তথ্যে আরও উল্লেখ করা হয়, ১৯৯টি আসনে প্রার্থী দিলেও সাবেক সরকারি দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার আহমেদ জানান, নির্বাচনের স্বচ্ছতা ও পরিসংখ্যানগত নির্ভুলতা নিশ্চিত করতে যাচাই-বাছাই শেষে দলভিত্তিক এই ভোটের হার চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে ২৪ দিন পর উদ্ধার করা হয়েছে। তিনি রাজধানীর শাহবাগ এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ...

প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড

ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও...

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় রায় দিয়েছেন আদালত। রায়ে চারজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে ১০ বছর...

নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে ২৪ দিন পর উদ্ধার করা হয়েছে। তিনি রাজধানীর শাহবাগ...

প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড

ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড...

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় রায় দিয়েছেন আদালত। রায়ে চারজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে...

টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজের দুই সন্তানকে পাচারের উদ্দেশ্যে বিক্রির চেষ্টার অভিযোগে এক বাবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত...

শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুরে গভীর রাতে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি...

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

ঘরের মাঠে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ। পাঁচ দিনের ক্রিকেটে...