মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন নাসিমুল গনি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিদ্যমান দায়িত্ব থেকে তাকে বদলি করে মন্ত্রিপরিষদ সচিবের পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে তিনি চুক্তির আওতায় দায়িত্ব পালন করবেন

এর আগে, ২০২৪ সালের ২২ ডিসেম্বর নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান। একই বছরের ১৮ আগস্ট ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ে যোগ দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৯ সালে নাসিমুল গনিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। দীর্ঘ চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়।

পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার তাকে চুক্তিভিত্তিকভাবে সিনিয়র সচিব পদমর্যাদায় জন বিভাগে, রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ দেয়। সেখান থেকে এবার তিনি দেশের প্রশাসনের সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদ—মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুরে গভীর রাতে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) ভোরে...

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

ঘরের মাঠে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ। পাঁচ দিনের ক্রিকেটে পাকিস্তানকে ধবলধোলাই করলো টাইগাররা। সিলেটের রোমাঞ্চকর ম্যাচে ৭৮ রানের জয় তুলে নিয়ে দুই ম্যাচের দ্বৈরথ...

ফের স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।...

শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুরে গভীর রাতে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামের এক যুবকের...

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

ঘরের মাঠে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ। পাঁচ দিনের ক্রিকেটে পাকিস্তানকে ধবলধোলাই করলো টাইগাররা। সিলেটের রোমাঞ্চকর ম্যাচে ৭৮ রানের...

ফের স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের...

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ

অন্বেষণ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ...

যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানে গণবিয়ে, জীবন উৎসর্গের শপথ নিলেন শত শত যুগল

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে...

অনুপস্থিতি মানেই নীরবতা নয়: দেশে ফেরা নিয়ে যা বললেন শেখ হাসিনা

অন্বেষণ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতীয়...