সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান

বিশেষ সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ শেষ হওয়ার পর তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। দলটির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে

এর আগে বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারের শপথ গ্রহণ সম্পন্ন হয়। শপথ শেষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা বৈঠকে বসেন, সেখানেই সংসদ নেতা নির্বাচনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। শপথ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দলটি ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বরগুনার পাথরঘাটায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের ভাড়া নিয়ে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে পুলিশ উভয় পক্ষকে ডেকে আলোচনা করে...

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বরগুনার পাথরঘাটায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায়...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে...

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে...

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা...