শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর পিঠে গরম তেল, স্বামী গ্রেপ্তার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও শাশুড়ি কর্তৃক গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় স্বামী ফারুক আহম্মেদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) রাতে মামলার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার (২ মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী গৃহবধূ রোকসানা আক্তার (২২) উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল দড়িপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এক সন্তানের জননী।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফারুক আহম্মেদ বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক আনতে স্ত্রীকে চাপ দেন। রোকসানা অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে সন্ধ্যায় রান্নাঘরের সামনে কাজ করার সময় শাশুড়ি বিউটি বেগম আবারও টাকার দাবি করেন। প্রতিবাদ করায় শাশুড়ি ক্ষিপ্ত হয়ে রোকসানার পিঠে গরম তেল ঢেলে দেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ গুরুতর দগ্ধ হয়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় রোকসানা আক্তার বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফারুক আহম্মেদ স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের কথা স্বীকার করলেও গরম তেল ঢালার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: বগুড়ায় প্রধানমন্ত্রী

আদালত কোনোভাবেই হয়রানির স্থান হতে পারে না, বরং মানুষের আস্থা ও ন্যায়বিচারের কেন্দ্র হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বগুড়া...

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’-এর তুলি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। সোমবার (২০ এপ্রিল)...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড....

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: বগুড়ায় প্রধানমন্ত্রী

আদালত কোনোভাবেই হয়রানির স্থান হতে পারে না, বরং মানুষের আস্থা ও ন্যায়বিচারের কেন্দ্র হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’-এর তুলি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক...

বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে...

বগুড়া সার্কিট হাউজে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেলা প্রশাসকের অভ্যর্থনা

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বগুড়া সফরে এসে...

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫...