শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন বিএনপির কর্মী আব্দুল মতিন (৬০) হত্যাকাণ্ডের ২৯ মাস অতিবাহিত হলেও ঘাতকরা গ্রেপ্তার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নিহতের নাতি মাহিন তার নানার খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

- Advertisement -

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মতিনের নাতি মাহিন জানান, ২০২৩ সালের ২৩ নভেম্বর তার নানাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ২৪ নভেম্বর সকালে ঝিনাইগাড়ী পুকুর পাড়ের একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ ২৯ মাস পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন কিংবা একজন খুনিকেও গ্রেপ্তার করতে পারেনি। বরং তদন্তের নামে মামা মিলন রহমানকে বারবার থানায় ডেকে নিয়ে মানসিক নির্যাতন করা হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণেই আব্দুল মতিনকে হত্যার আগে ও পরে পরিকল্পিতভাবে হয়রানি করা হয়েছে। হত্যাকাণ্ডের মাত্র ৮ দিন আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর তৎকালীন পুলিশ প্রশাসন একটি গায়েবি মামলা দায়ের করে, যেখানে মতিনকে ৬৪ নম্বর আসামি করা হয়েছিল। মাহিন অভিযোগ করেন, পুলিশ শুরু থেকেই এই পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডকে মাদক সংক্রান্ত বিরোধ বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে, যাতে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যায়।

- Advertisement -

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন শেরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, “আব্দুল মতিন দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তাকে যেমন মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, তেমনি তার হত্যাকাণ্ডের তদন্তও রহস্যজনকভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। এছাড়াও নাটোরের সিংড়ার জাকির হত্যাকাণ্ডসহ আমরা অবিলম্বে এই ঘটনাগুলোর উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবি করছি।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বলেন, “একজন নাগরিককে হত্যার পর আড়াই বছর বিচারহীন রাখা আইনের শাসনের পরিপন্থী। আমরা প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এবং প্রত্যাশা করি, বর্তমান জনবান্ধব সরকারের আমলে এই অসহায় পরিবারটি দ্রুত ন্যায়বিচার পাবে।”

- Advertisement -

সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী লাইলী বেগম, মেয়ে মৌসুমী আক্তার, নাতি মাহিন উপস্থিত ছিলেন।
এ সময় নিহতের পরিবার সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে বিএনপি’র একজন একনিষ্ঠ কর্মীর এই হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।”

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের পর ২০২৩ সালের ১৭ ডিসেম্বর অন্বেষণ ডটকম-এ ‘শেরপুরে বিএনপি সদস্য মতিন হত্যার ২৫ দিনেও উদঘাটন হয়নি রহস্য’ শিরোনামে একটি সরেজমিন সংবাদ প্রকাশিত হয়েছিল। সে সময় পুলিশের প্রাথমিক তদন্তে কোনো কূলকিনারা না পাওয়ার বিষয়টি জনসমক্ষে উঠে এসেছিল।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সিআইডির পুলিশ পরিদর্শক মঞ্জুর আলম জানান, মামলাটির নথিপত্র প্রায় ১ বছর যাবৎ পর্যালোচনা করা হচ্ছে। আমরা আশাবাদী দ্রুততম সময়ে আসামিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পারব।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

ভারতের বেঙ্গালুরুতে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে মায়ের পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ২৪ মার্চ ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এই...

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এসেছে নতুন স্কোয়াড ঘোষণাকে ঘিরে। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর সামনে রেখে ঘোষিত দলে নেতৃত্বে আনা হয়েছে শ্রেয়াস...

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী

দেশের ৬৫ শতাংশ প্রান্তিক ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।শনিবার...

পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

ভারতের বেঙ্গালুরুতে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে মায়ের পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ২৪...

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এসেছে নতুন স্কোয়াড ঘোষণাকে ঘিরে। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর সামনে রেখে...

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী

দেশের ৬৫ শতাংশ প্রান্তিক ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য...

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের সমন্বয় এসেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে টানা দুই দফায় ভরিপ্রতি স্বর্ণের...

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ইয়াবাসহ চারজন গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে একটি...

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান...