শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার মতিউর রহমান (৬৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারধরের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পাঁচ দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত মতিউর রহমান উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহতের ভাতিজি মোমেনা খাতুন কিছুদিন আগে একই গ্রামের বেলাল হোসেনকে ৭৫ হাজার টাকা ধার দেন। এর বিনিময়ে বেলাল হোসেন তাকে একটি জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিন ধরে টাকা বা জমি কোনটিই দিচ্ছিলেন না। গত ২১ মার্চ মতিউর রহমান পাওনা টাকা চাইতে বেলালের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত ২২ মার্চ বেলা ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন মতিউর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে গত ২৮ মার্চ (শনিবার) আবারও হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৮ মার্চ নিহতের ছেলে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বেলাল হোসেন (৫৬)সহ ১২ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, খোদা বক্স (৫৬), মো. রুবেল (২৭), মো. শাহাদৎ হোসেন (২৮), মো. জাফর আলী(২৫), মো. মিল্লাত হোসেন(২২), মো. জাহিদ (২৯), মো. স্বপন (১৯), মো. নুর আলম (৪০), মো. মোস্তফা (৩২), মোছা. জাহেদা বেগম (৩৫) ও মোছা. বেলি বেগম (২৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খোকন জানান, “মামলার আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের...

বগুড়ার শেরপুরে মসজিদের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে মুসল্লীরা

এসএম ফারহান লাবিব : বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার এক বিশাল স্তূপ। দীর্ঘদিন ধরে এখানে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার ফলে এলাকাটিতে...

শেরপুরে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১১

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহতসহ উভয় পক্ষের মহিলা সহ অন্তত...

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫...

বগুড়ার শেরপুরে মসজিদের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে মুসল্লীরা

এসএম ফারহান লাবিব : বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার এক বিশাল স্তূপ। দীর্ঘদিন ধরে...

শেরপুরে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১১

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর...

ফরিদপুরে বন্ধ পাম্প থেকে ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

ফরিদপুর শহরের দুটি বন্ধ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।...

মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ হওয়া অপর্ণা সূত্রধর...

নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী...