দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর সানজিদা নামে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। পরে আশপাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাতপরিচয় এক যুবক শিশুটিকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ মে) রাতে টঙ্গী স্টেশনরোড এলাকার চম্পাকলি সিনেমা হলের পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ সানজিদা বাবা-মায়ের সঙ্গে আরিচপুর গাজীবাড়ি পুকুরপাড় এলাকার একটি ভাড়া বাসায় থাকত।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার রাতে শিশুটিকে নিয়ে তার দাদি বাসা থেকে বের হন। পরে টঙ্গী স্টেশনরোড এলাকায় একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে পরিচিত একজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় সানজিদা দাদির হাত ছেড়ে কিছুটা দূরে গিয়ে খেলছিল।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে ঘটনাস্থলের পাশের আল-আমিন বেকারির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলে সেখানে দেখা যায়, এক যুবক শিশুটিকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজ চালানো হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।...

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে ভয়াবহ এক হত্যাকাণ্ডের তথ্য। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নারী ও তার শিশুপুত্রকে হত্যার...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের...

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে ভয়াবহ এক হত্যাকাণ্ডের তথ্য। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, বগুড়ায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম রবিউল ইসলাম...

বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার আনন্দ মুহূর্তেই...

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ...