শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন মৃত্যুফাঁদ-এ পরিণত হয়েছে। ফায়ার সার্ভিস স্টেশনের সামনের এই অংশে সার্ভিস লেন না থাকায় ধীরগতির যানবাহনগুলোকে সরাসরি মূল মহাসড়কে উঠতে হচ্ছে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

আসন্ন ঈদুল আযহায় ঘরমুখো মানুষের জন্য এই স্থানটি চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বগুড়া মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ মহিপুর এলাকায় প্রায় শেষ পর্যায়ে। মহাসড়কের উভয় পাশে সার্ভিস লেন থাকলেও শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান ফটকের সামনের মাত্র ৩০ মিটার অংশে তা আজও নির্মিত হয়নি। এর ফলে ধীরগতির যানবাহন যেমন, ইজিবাইক, রিকশা ও ভ্যান সার্ভিস লেন থেকে বেরিয়ে বাধ্য হয়ে মূল মহাসড়কে উঠে পড়ছে এবং দ্রুতগামী দূরপাল্লার বাসের নিচে চাপা পড়ছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রইছ উদ্দিন জানান, “এই একটি নির্দিষ্ট স্থানে গত তিন বছরে অন্তত ১৫টি দুর্ঘটনা ঘটেছে

গত ফেব্রুয়ারি মাসে এখানে ইজিবাইক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী আহসান হাবীব নিহত হয়েছেন। এ ছাড়া গত ঈদুল ফিতরেও এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ঈদের সময় মহাসড়কে গাড়ির চাপ অনেক বেড়ে যায়, তাই এই ৩০ মিটার অংশ নিয়ে আমরা বেশ চিন্তিত।”

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, সার্ভিস লেন না থাকায় তাদের অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী গাড়িগুলো বের করার সময়ও বড় ধরণের ঝুঁকি নিতে হয়। এই অব্যবস্থাপনার কারণেই তারা তাদের একজন কর্মীকে হারিয়েছেন।

মহাসড়ক উন্নয়ন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিপিসি কনসোর্টিয়াম-এর প্রকৌশলী শামসুজ্জোহা আল শহিদুল হক জানান, ফায়ার সার্ভিসের প্রধান ফটকের সামনের জমির অংশটুকু এখনো তাদের বুঝিয়ে দেওয়া হয়নি। জমি হস্তান্তর করা হলে তারা দ্রুততম সময়ের মধ্যে এই সার্ভিস লেনটি নির্মাণ করে দেবেন।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, “ফায়ার সার্ভিসের ওই জায়গাটুকু অধিগ্রহণ সংক্রান্ত প্রক্রিয়াটি এখনো নিষ্পত্তি হয়নি, এ কারণে সার্ভিস লেন নির্মাণে দেরি হচ্ছে। তবে আসন্ন ঈদুল আযহায় মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমরা শেরপুর থানা ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় বিশেষ নজরদারি ও দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।মঙ্গলবার (২৬ মে) বিজিএমইএ...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও ২৪টি স্মার্ট ফ্যামিলি কার্ডসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছেন স্থানীয়রা। পরে উদ্ধার হওয়া চাল...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও ২৪টি স্মার্ট ফ্যামিলি কার্ডসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক...

সৌদিতে হজ পালন করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত...

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান...