রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে নওগাঁয় শিক্ষার্থীদের সমাবেশ

বিশেষ সংবাদ

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে সমাবেশ ও মানববন্ধন করেছে নওগাঁর সাধারণ শিক্ষার্থীরা। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘর্ষে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই সংহতি সমাবেশ করা হয়।

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে বুধবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহিদ মিনারে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ফিলিস্তিনি ইসলামী সশস্ত্র গোষ্ঠী হামাস বাহিনী ও নিপীড়িত জনগণের প্রতি দৃঢ়তা প্রকাশ করা হয়।

সমাবেশে নওগাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। সমাবেশে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন। এসময় শিক্ষার্থীদের হাতে থাকা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘আই লাভ আকসা’ সহ ভালোবাসাসূচক বিভিন্ন ফেস্টুনের মাধ্যমে ফিলিস্তি নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়। সমাবেশ থেকে “ফিলিস্তিনি জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক” স্লোগান দেওয়া হয়।

বুধবার বেলা ১১ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহিদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় | ছবি : অন্বেষণ।

নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী মনিরুল ইসলাম শামীম দৃঢ় কন্ঠে বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুজিবনগর সরকার ইসরায়েলের সহযোগীতাকে প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামকে সমর্থন দিয়েছিলো। আমরা জাতিগত ভাবে পৃথিবীর নিপীড়িত মজলুম মানুষের পক্ষে। কোনো দখলদার হানাদার বাহিনীকে আমরা সমর্থন করি না। ফিলিস্তিনের ভূমিতে আশ্রয় নিয়ে দখলদার ইসরায়েলিদের বিনা প্ররোচনায় আক্রমণ কখনোই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, গত সত্তর বছর ধরে দখলদার বাহিনী ফিলিস্তিনীদের ঘর বাড়ি, নারী ও শিশুদের ওপর আক্রমণ করে আসছে। চলমান সংঘর্ষে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ কথাটা বহাল রাখার জোর দাবি জানিয়ে নওগাঁর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ফিলিস্তিনের হামাস ও নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন তারা।

মাদ্রাসা শিক্ষক মুফতি শামীম আহমেদ নূরী

এছাড়াও সমাবেশ থেকে মাদ্রাসা শিক্ষক মুফতি শামীম আহমেদ নূরী বলেন, আমরা অবাক, যারা সন্ত্রাস দমনের ঠিকাদারি নিয়ে সারা বিশ্বে নিজেদেরকে ক্ষমতাধর দাবি করছে, তারা সন্ত্রাসী ইহুদীদের সন্ত্রাসী কার্যক্রম চলমান রেখেছে। এতে আমরা ধরেই নিতে পারি তারা সন্ত্রাস দমনের নাম করে সারা বিশ্বে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, তারা মূলত সন্ত্রাস দমন নয় বরং বিশ্বে সন্ত্রাস প্রতিষ্ঠা করতে চায়। সকল দেশেরই এই ধরনের সন্ত্রাসী দেশগুলোকে প্রতিহত করা কর্তব্য।

এর পরে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী জনগণ ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নতির জন্য দোয়া কামনার মাধ্যমে শেষ করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার সার্ভিস কর্মী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত...

শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি, প্রতিনিধিত্ব করতে পারেন এস জয়শঙ্কর

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার পরিবর্তে ভারতের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অনুষ্ঠানে যোগ দিতে...

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার...

শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি, প্রতিনিধিত্ব করতে পারেন এস জয়শঙ্কর

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার পরিবর্তে ভারতের...

বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জর চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।শনিবার...

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির...