মুর্তুজা শাহাদত সাধন, নওগাঁ :

নওগাঁয় ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাব

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নওগাঁয় ডাকাত দলের ১৪ জন সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল।

নওগাঁয় ডাকাত দলের সদস্যদের মঙ্গলবার (১০ অক্টোবর) জেলার আত্রাই উপজেলা থেকে দিবাগত রাতে আটক করা হয়। আন্তঃজেলা ডাকাত দলের সরদার রামকৃষ্ণসহ তার দলের বাহীনির সক্রিয় ১৪ জন সদস্যকে ডাকাতি সংগঠনকালে হাতেনাতে আটক করে র‍্যাব। বুধবার (১১ অক্টোবর) বিকেলে জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারি পুলিশ সুপার জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. রফিকুল ইসলাম এ তথ্য দেন।

অভিযানে আটককৃতরা হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক হিন্দুপাড়া গ্রামের শ্রী বিষ্ণু দাসের ছেলে শ্রী রাম কৃষ্ণ দাস (৩৫), একই উপজেলার মৃত মহিন্দ্র চন্দ্র দাসের ছেলে শ্রী নয়ন চন্দ্র দাস (৩৫), মহব্বতপুর গ্রামের মোঃ মোজাহার সরদারের ছেলে মুকুল মিয়া (৩৫), একই উপজেলার মৃত ওমরচান সরদারের ছেলে মোজাহার সরদার (৩৬), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শ্রী সুবিন্দ চন্দ্রের ছেলে শ্রী রিমন চন্দ্র (২১), একই উপজেলার শ্রী বিরেন চন্দ্র দাসের ছেলে শ্রী বিফল চন্দ্র দাস (২৪), শ্রী ঝড়চন্দ্র দাসের ছেলে শ্রী কাজল চন্দ্র দাস (২১) ও শ্রী প্রনব চন্দ্র দাস (২২),

জিয়াপুর গ্রামের শ্রী প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে শ্রী উজ্জল চন্দ্র দাস (২৮), মৃত নির্মল চন্দ্র দাসের ছেলে শ্রী নিরেন চন্দ্র দাস (৩৬), মৃত হরেন হাওলাদারের ছেলে শ্রী মিলন চন্দ্র হাওলাদার (৩৪), শ্রী বিপ্লব চন্দ্র দাসের ছেলে শ্রী শুভ চন্দ্র দাস (১৯), পাঁচবিবি উপজেলার কুসুমবাগের সায়েদ উদ্দিনের ছেলে মাসুদ রানা (২৭), ও ধুরইল গ্রামের মৃত তোফেজ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আমজাদ হোসেন (৪৮)।

বুধবার বিকেলে নওগাঁ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. রফিকুল ইসলাম | ছবি : অন্বেষণ।
র‍্যাব জানায়,

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, আটককৃতরা সংঘবদ্ধ চিহ্নিত ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় রাত বিরাতে পুকুর থেকে মাছ চুরি করে বিভিন্ন বাজারে পাইকারী বিক্রি করে আসছিল। এই সংবাদ পাওয়ার পর থেকে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দলে এই সক্রিয় ডাকাত দলের গতিবিধি পর্যবেক্ষণ করছিলো।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা জনৈক মোঃ আবুল কালাম আজাদের পুকুরে মাছ চুরি করে পিকআপে তোলার সময় র‍্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক তাদের হাতেনাতে আটক করে। এসময় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশিকালে তাদের নিকট থেকে ৩৬৫ কেজি মাছ, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মাহিন্দ্রা পিকআপ ২টি মাছ ধরার জাল ১টি চাকু ও ১টি ছোট হাসুয়া উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের দলের সরদার শ্রী রামকৃষ্ণ দাস এবং তার অধীনে ১৫-২০ জন রয়েছে। তারা নঁওগা, বগুড়া এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলো এবং চুরিকৃত মাছ বগুড়ার মহাস্থানগড় বাজারে, দিনাজপুরের বিরামপুর ও হিলি বাজারে এবং জয়পুরহাটের আক্কেলপুর বাজারে বিক্রি করত।

এ বিষয়ে নওগাঁ জেলার আত্রাই থানায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...