অন্বেষণ ডেস্ক :

রাজধানীতে মা কাপড় শুকাতে ব্যস্ত, ছাদ থেকে পড়ে গিয়ে শিশুর মৃত্যু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রাজধানীতে মায়ের সাথে কাপড় শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ১টি বাড়ির ছাদ থেকে পড়ে মো: ফারদিন আহমেদ আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশু নিহত হয়। ওই বাড়িটির ছাদে রেলিং না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান শিশুর পরিবার। বুধবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ধলপুরে বাদল সরদার গলির ১টি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু আব্দুল্লাহ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বানুসরদি গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে। চলতি মাসে তারা যাত্রাবাড়ী উপজেলার ধলপুর বাদল সরদার গলির ওই বাড়ির তৃতীয় তলায় ভাড়ায় ওঠেন। শিশুটির বাবা মহিবুর রহমান ১টি মার্কেটে সেল্সম্যানের কাজ করেন এবং মা মোসলেমা আক্তার গৃহিণী। ২ ভাইবোনের মধ্যে আব্দুল্লাহ ছিল ছোট।

বুধবার বিকেলে তার মা তাকে নিয়ে ছাদে যান কাপড় শুকোতে দিতে। সেখানে মা আব্দুল্লাহকে কোল থেকে ছাদে নামিয়ে দেন হাঁটার জন্য। তখনই ছাদ থেকে পড়ে যায় শিশুটি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে
উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আব্দুল্লাহর অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা মোসলেমা আক্তার জানান, বাড়ির ছাদে গিয়ে আব্দুল্লাহকে মাত্র কোল থেকে নামিয়ে রশিতে কাপড় শুকোতে দিচ্ছিলাম। পরে পেছনে তাকিয়ে দেখি আব্দুল্লাহ ছাদে নেই। তখন ভবনের পাশ দিয়ে নিচে তাকিয়ে দেখি আব্দুল্লাহ নিচে পড়ে আছে।

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যুর বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন, শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার পালাশন গ্রামে এই...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একাডেমির...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা দায়ের হয়েছে। শনিবার (২৩...

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায়...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে...

রামিসার ডিএনএ রিপোর্ট পেল পুলিশ, রোববারই আদালতে চার্জশিট জমার সম্ভাবনা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় রামিসার ডিএনএ রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে...

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও...

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।...