অন্বেষণ ডেস্ক :

চট্টগ্রামের রাউজানে প্রবাসী বিএনপি নেতা মুছাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিশেষ সংবাদ

চট্টগ্রামের রাউজানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়ে মো: মুছা (৪৫) নামের এক ওমান প্রবাসী ও বিএনপি নেতা মারা গেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাজীপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মুছা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে। তিনি ওমানে ওয়ালজা শাখা বিএনপির সহসভাপতি ছিলেন।

নিহতের ভাই মো: ইউছুফ জানান, ভাইয়ের সাথে আমি রাউজান হাজীপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষ করে মসজিদ সংলগ্ন কবরস্থানে মা ও বাবার কবর জেয়ারত শেষ করি। এ সময় হঠাৎ দুইজন যুবক এসে আমার ভাই মুছাকে মসজিদের পাশের একটি টয়লেটের সামনে ডেকে নিয়ে নির্দয়ভাবে মারধর শুরু করে। তাদের সঙ্গে আরো কয়েকজন যুবক মারধরে অংশ নেয়। মারধরের এক পর্যায়ে আমার ভাই মাটিতে লুটেয়ে পড়ে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মোছা: জান্নাতুল ফেরদৌস জানান, আমার স্বামীকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার দুই ছেলেকে এতিম করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

চট্টগ্রামের রাউজানে প্রবাসী বিএনপি নেতাকে হত্যার বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, পিটিয়ে হত্যা করে হয়েছে এমন কোনো অভিযোগ আমরা পায়নি। চিকিৎসক সূত্রে জানতে পেরেছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। যেহেতু রাজনৈতিক বিষয় জড়িত রয়েছে তাই আমরা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। যদি পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে তাহলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি। দলীয় কার্যক্রম পুনরায় শুরু হলে আবারও...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও...

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি।...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ...

বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবিন...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল...