কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, নারী আটক
কক্সবাজারের রামু উপজেলার গহীন পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোররাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটার ঘোনারপাড়া এলাকায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ দল এই সাঁড়াশি অভিযান চালায়।
সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, চিহ্নিত সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার এবং তার সহযোগীরা গহীন পাহাড়ের একটি গোপন আস্তানায় অবস্থান করছে। এমন তথ্য পাওয়ার পরপরই বিশেষ দলটি সেখানে অভিযান শুরু করে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পাহাড়ের গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ল্যাং আবছারের ঘনিষ্ঠ সহযোগী ফাতেমা বেগম (২৫)-কে আটক করা হয়।
পরে রামু গর্জনিয়া তদন্ত পুলিশের সদস্য এবং স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের ব্যবহৃত ওই আস্তানায় তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, বিদেশি পিস্তলের আদলে একটি ডামি পিস্তল, দুটি একনালা বন্দুক, ৪৯টি পিস্তলের গুলি, ছয়টি রাইফেলের গুলি, তিনটি কার্তুজ, একটি কার্টার, দুটি ধারালো অস্ত্র (ক্রিচ), দুটি বাটন ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫
কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার
নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু
আরাকান আর্মির কবলে বাংলাদেশি জেলে: ৫ মাসেও মেলেনি খোঁজ, বাড়ছে ক্ষোভ
কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ৬ কৃষককে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা
কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, নারী আটক
প্রেমিকাকে ভিডিও কলে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন