আ. লীগ দলটিকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ

বিশেষ সংবাদ

আ. লীগ দলটিকে নিষিদ্ধ ও এর নিবন্ধন বাতিল চেয়ে করা রিটটি খারিজ করেছেন হাইকোর্ট। রবিবার (০১ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

গত সোমবার (১৯ আগস্ট) ‘সারডা সোসাইটি’ নামের একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক মো: আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিটটি করেছিলেন। আদালতে রিটের পক্ষে আরিফুর রহমান নিজেই শুনানি করেছেন।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান শুনানি করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব তাঁর সঙ্গে ছিলেন। গত মঙ্গলবার (২৭ আগস্ট) আদালত রিটের ওপর শুনানি নেন। রিটের পরবর্তী শুনানির জন্য ০১ সেপ্টেম্বর তারিখ রাখেন আদালত।

শুনানিতে রিট আবেদনকারী জানান, আ. লীগ দলটিকে পক্ষ না করা ভুল হয়েছে। রিটটি ‘নট প্রেস’ করে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। শুনানি নিয়ে একপর্যায়ে আদালত বলেছেন, এ রিটটি গ্রহণযোগ্য নয়। রিটটি সরাসরি খারিজ করা হলো।

এর আগে, গত ২৭ আগস্টের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান জানিয়েছিলেন, দেশের সংবিধান মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেয়ার এখতিয়ার দেয়নি। বর্তমান সরকারের অঙ্গীকার মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা।

রিটটি গ্রহণযোগ্য নয় এবং ভ্রান্ত ধারণাপ্রসূত উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান সেদিনের শুনানিতে বলেছিলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদের অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে।

এই সরকার প্রতিহিংসার রাজনীতি করতে চাইবে, কেউ এমটি প্রত্যাশা করেন তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। এর কারণ, এই সরকার মনে করেন, মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতে জন্য রাজনৈতিক দলগুলো অন্যতম প্ল্যাটফর্ম।

মো: আসাদুজ্জামান শুনানিতে আরো বলেছিলেন, একটি সংগঠনকে বন্ধ করে দিয়ে লাখ লাখ সমর্থক ও আদর্শে যাঁরা বিশ্বাস করেন তাঁদের রাজনৈতিক অধিকার ক্ষুন্ন করার বিরুদ্ধে এই সরকার। এ ধরনের রিট গ্রহণ করলে, তা সংবিধানের মৌলিক চেতনা, মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ও দ্বিতীয় মুক্তিযুদ্ধের মৌলিক চেতনার পরিপন্থী হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয়...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১ এপ্রিল)...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার...