এইচএসসি পরীক্ষার্থী আয়েশার পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার

বিশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়া এইচএসসি পরীক্ষার্থী আয়েশার বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

শুক্রবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরীক্ষা নেওয়ার সম্ভাব্যতা পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন ও বিধির আলোকে যাচাই করা হচ্ছে। এই দুঃসময়ে আমরাও তার প্রতি সহমর্মী।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ওই দিনই রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আয়েশা।

জানা যায়, আয়েশার বাবা নেই। পরীক্ষার দিন সকালে তার মা স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মাকে হাসপাতালে রেখে আসতে গিয়ে আয়েশার কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। আর এ কারণেই তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

পরীক্ষাকেন্দ্রে উপস্থিত আয়েশার খালা জানান, “পরিস্থিতি এতটাই হঠাৎ ছিল যে কিছুই করার ছিল না। মেয়েটা চেষ্টা করেছিল কেন্দ্রে পৌঁছাতে, কিন্তু সময়মতো পৌঁছাতে পারেনি।”

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মানবিকতা দেখিয়ে আয়েশাকে পরীক্ষা দিতে দেওয়া যেত।’

নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ব্যতিক্রমী এই পরিস্থিতিতে শিক্ষা বোর্ড একটু সহনশীল হতে পারত না? এমন বাস্তবতায় শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই।

এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও শিক্ষা উপদেষ্টার বিবৃতি ইঙ্গিত দিচ্ছে—আয়েশার ব্যাপারে একটি মানবিক সিদ্ধান্ত আসতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...