বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় যুবককে তুলে নিয়ে ছুরিকাঘাতে খুন

বিশেষ সংবাদ

কক্সবাজারের চকরিয়ায় মো: আব্দুর রহমান (৩২) নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিভার্জপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এর আগে, উপজেলার মালুমঘাট বাজার থেকে আব্দুর রহমানকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত আবদুর রহমান পূর্ব ডুমখালী গ্রামের মো: ইউসুফ মিয়ার ছেলে। তিনি মালুমঘাট ডুমখালী এলাকার মো: আমির হোসেন হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলেন। সম্প্রতি আবদুর রহমান কারাগার থেকে জামিন নিয়ে বেরিয়ে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার মালুমঘাট বাজারের ১টি হোটেলের ভিতরে ইফতার করার প্রস্তুতি নিচ্ছিল আব্দুর রহমানসহ আরও বেশ কয়েকজন। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত আব্দুর রহমানকে পার্শ্ববর্তী রিজার্ভপাড়া এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়।

কক্সবাজারের চকরিয়ায় এক যুবককে তুলে নিয়ে হত্যার বিষেয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ইফতারের কিছুক্ষণ আগে আব্দুর রহমানকে তুলে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর চোখ, হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর পর আইনগত ব্যবস্থা গ্রহন কার হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে পুরো রমজান মাসের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি)...

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।...

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চুক্তির ভালো-মন্দ সব দিক...

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে পুরো রমজান মাসের জন্য ইফতার...

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও...

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার...

আপনার থানা চালায় হেলাল: ওসিকে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত...

যাত্রাবাড়ীতে মুড়ির পিকআপে মিললো ৪৬ কেজি গাঁজা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মুড়িবোঝাই একটি পিকআপ থেকে ৪৬ কেজি...

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...