কক্সবাজারের টেকনাফে নিজের ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

কক্সবাজারের টেকনাফে মায়ের কাছ থেকে ঈদের টাকা চেয়ে না পেয়ে অভিমান করে নিজের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড খারাংখালী মহেশখালীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে আকিব উল্লাহ (১৬) তার মায়ের কাছ থেকে ঈদে খরচের জন্য ৫ হাজার টাকা দাবি করে। মা এলম বাহার তাকে এক হাজার টাকা দিয়ে বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করে।
এরপর মায়ের সাথে অভিমান করে আকিব উল্লাহ বাড়ির পাশে গিয়ে ছুরি দিয়ে নিজের তলপেটে পরপর ২টি আঘাত করে মাটিতে লুঠিয়ে পড়ে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পালংখালী গয়ালমারা (এমএসএফ) হাপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ।

কক্সবাজারের টেকনাফে নিজের ছুরিকাঘাতে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

