কন্ট্রোলরুমের ভুলে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল লাইনম্যানের

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎ বিভাগের কন্ট্রোলরুমের ভুলে বিদ্যুতায়িত হয়ে খালেক হোসেন (৩২) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল রানা নামে এক লাইনম্যান আহত হয়েছেন।
রবিবার (২৩ জুন) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক হোসেন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের মো: নাজিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, আজ সকালে উপজেলার সাধুখালী গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমার মেরামতের কাজ করছিলেন শেখপাড়া বিদ্যুৎ অফিসের কর্মরত লাইনম্যান সোহেল রানা ও আব্দুল খালেক। ট্রান্সফরমার মেরামতের আগে বিদ্যুৎ অফিসে কন্ট্রোলরুমের এক কর্মকর্তাকে কল দিয়ে বিদ্যুৎ বন্ধ নিশ্চিত হয়ে ওপরে ওঠেন লাইনম্যান সোহেল রানা। কিন্তু সেখান থেকে বিদ্যুৎ বন্ধ না করায় বিদ্যুতায়িত হন লাইনম্যান সোহেল।

এরপর নিচ নেমে আবারও লাইনম্যান খালেক ফোন করে বিদ্যুৎ বন্ধ করতে বলে বিদুৎ’য়ের খুটির ওপরে ওঠে সোহেলকে উদ্ধার করতে যান। এসময় কন্ট্রোলরুম থেকে আবারও বিদ্যুৎ চালু করে দেয়া হয়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই খালেক হোসেন মারা যান। আহত সোহেল রানাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
পল্লী বিদ্যুতের (ডিজিএম) মিজানুর রহমান জানান, বিদ্যুৎ বন্ধ করেই কাজ চলছিল। কিন্তু কিভাবে তারা বিদ্যুতায়িত হলো তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, শৈলকুপায় ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন লাইনম্যান মারা গেছে শুনেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

