কুড়িগ্রামের রাজারহাটে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রামের রাজারহাটে প্রভাত চন্দ্র বর্মণ (৪৮) নামের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।
নিহত প্রভাত চন্দ্র বর্মণ উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ এলাকার মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে। তিনি শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজারহাট উপজেলা শাখার সভাপতি।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত প্রভাত চন্দ্র বর্মণ অনেক ঋণগ্রস্ত ছিলেন। তার পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে এসব ঋণের টাকা ফেরত দিতে না পারার কারণে দুশ্চিন্তায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন তিনি।

কুড়িগ্রামের রাজারহাটে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন জানান, আমরা ধারণা করছি এটা আত্মহত্যা। তারপরও তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

