কুমিল্লায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৩ যাত্রী নিহত

বিশেষ সংবাদ

কুমিল্লায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরো ১ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।

চান্দিনা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিতে ১টি ইন্সুুরেন্স কোম্পানির স্টিকার ও লোগো লাগানো ছিলো। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, ওই কোম্পানির ২ কর্মকর্তা মো: শাখাওয়াত, মোজাম্মেল এবং গাড়িচালক মো: তারেক। তাঁরা দাপ্তরিক কাজে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন।

কুমিল্লায় মাইক্রোবাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মঞ্জুরুল আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস কুমিল্লায় যাচ্ছিলো।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় আসলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস থাকা ৩ জন যাত্রী মারা যান।

তিনি আরো জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতদের মরদেহ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে কিশোর-কিশোরী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক ছাত্রীর গোপনে অশ্লীল ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দুই কিশোর-কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার...

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং একটি পা-বা উভয় পা,...

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কাটবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

শেরপুরে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে কিশোর-কিশোরী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক ছাত্রীর গোপনে অশ্লীল ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে...

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। হামলায় তার মুখমণ্ডল বিকৃত...

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কাটবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন,...

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার বাস্তব সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে খোলামেলা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...

মালদ্বীপে ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে...