কুষ্টিয়ার কুমারখালীতে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের ছোবলে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের ছোবলে মো: তারিকুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত মো: তারিকুল ইসলাম উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর এলাকার মৃত মো: আবদুর রশিদ শেখের ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, তারিকুল ইসলাম কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। গত মঙ্গলবার (৫ মার্চ) রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে পদ্মা নদীতে মাছ ধরতে যান তিনি। এ সময় তারিকুল বন্ধুদের জানায়, তাঁর ডান পায়ে সাপ কামড় দিয়েছে। তখন তার বন্ধুরা আক্রান্ত জায়গায় রশি দিয়ে বেঁধে দেন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরিবারের লোকজন তাঁকে ওই দিন রাতেই প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।।
কুষ্টিয়ার কুমারখালীতে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের ছোবলে যুবকের মৃত্যু, এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত সাপ রাসেল ভাইপারের ছোবলে তারিকুল ইসলামের মৃত্যু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

