গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলো, শাহেদ আলী (৮) জয়নাবাদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং তানজিদা আফরিন শেফা (১৩) জেলার কুমারখালী উপজেলার শেরকান্দী এলাকার মো: শামীমের মেয়ে। তারা দুজন মামাত ফুফাতো ভাইবোন।
নিহত শাহেদ আলীর বাবা আলমগীর জানান, ঈদের পরের দিন তার বোন এবং বোনের মেয়ে শেফা তাদের বাড়ীতে বেড়াতে আসে। বুধবার দুপুরে তার ছেলে শাহেদের সঙ্গে তার বোনের মেয়ে শেফা বাড়ীর পাশের গড়াই নদীতে গোসল করতে নামে। তারা দুইজন পানিতে নামার পর প্রথমে শাহেদ আলী পানিতে তলিয়ে যায়।
এসময় শেফা তার ভাইকে খোঁজার চেষ্টা করলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় নিহত শিশুদের পরিবার পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ না দেওয়ায় তাদের মহদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

