ঘূর্ণিঝড় রেমাল: বোনকে আশ্রয়কেন্দ্রে নিতে ভাইয়ের মৃত্যু

ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে বোন ও ফুফুকে রক্ষা করতে গিয়ে মো: শরীফ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। নিহত শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফের ফুপু মাতোয়ারা বেগম কলাপাড়া উপজেলার কাউয়ার চর এলাকায় থাকেন। ওই বাড়িতে তার বোনও ছিলো। গতকাল দুপুর ২টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে ফুফু এবং বোনকে উদ্ধার করতে যায়।

এ সময় সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা প্লাবিত হয়েছিল। সাতার কেটে তারা ফুফুর বাড়ি থেকে ফেরার সময় সমুদ্রের ঢেউয়ে শরীফ হারিয়ে যায়। পরে দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে ওই স্থান থেকে শরীফের লাশ উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

