চট্টগ্রাম বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার

চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেট থেকে ৮১৬ গ্রাম ওজনের ৭টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব সোনার বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
শুক্রবার (১০ মে) রাত ৯টার দিকে আন্তর্জাতিক আগমনী ১ নম্বর কনভেয়ার বেল্টের পাশের ওয়াশরুমের কমোডের ময়লার ঝুড়ির মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো এসব সোনা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোনার বারগুলো ওয়াশরুমের ভেতরে থাকা ময়লার ঝুড়ির ভেতর একটি সিগারেটের প্যাকেটের মধ্যে লুকানো ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সোনার বারগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি৯-৫২০-এ করে বিমানবন্দরে কোনো এক যাত্রী এনে থাকতে পারে। প্রতিটি সোনার বারের ওজন ১০ ভরি ২ গ্রাম। প্রতিটি বারের মূল্য প্রায় ১০ লাখ টাকা করে।

চট্টগ্রাম বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধারের বিষয়ে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো: আল আমিন প্রধান গণমাধ্যমকে জানান, গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে ৭টি সোনার বার উদ্ধার করেছেন। ময়লার ঝুড়ি থেকে উদ্ধার করা এসব সোনার ওজন ৮১৬ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশে টানা অষ্টম দফায় কমেছে স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫০ বস্তা ভারতীয় চিনিসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

চট্রগ্রামে ফেসবুক পোস্ট নিয়ে উত্তেজনা, যা বললেন সেনা কর্মকর্তা

লোহাগাড়ায় পুকুর থেকে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

পেটে ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে ছাত্রলীগ নেতাকে হত্যা

প্রিয় শখের সেই পুরুষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা

