ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫০ বস্তা ভারতীয় চিনিসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ৫০ বস্তা চিনিসহ মো: নুরুন্নবী আজমল (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুন্নবী আজমল একই এলাকার মো: আব্দুল মালেকের ছেলে।তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫০ বস্তা ভারতীয় চিনিসহ আ.লীগ নেতা গ্রেপ্তারের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারি নুরুন্নবী আজমলের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তার বসত বাড়ি থেকে ১০ বস্তা ভারতীয় চিনিসহ তাকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা জনি নামে অপর একজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃত আজমলের দেয়া তথ্য মতে উপজেলার বায়েক আলহাজ্ব শাহ আলম কলেজের সামনের রাস্তা থেকে আরও ৪০ বস্তা চিনি জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

