চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবা ও ছেলের

চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও ৩ যাত্রী আহত হয়েছেন। সোমবার (০৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গন্দব্যপুর এলাকার মো: আবু তাহের মোল্লা (৫৫) ও তার ছেলে মো: মামুন মোল্লা (২৫)।
স্থানীয়রা জানান, আজ দুপুরে অটোরিকশাটি চাঁদপুরের সফরমালি গরুর হাট থেকে হাজীগঞ্জে যাচ্ছিলো। পথে মধ্যে অপর দিক থেকে আসা একটি বালুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশার ৩ যাত্রীকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাটি থানা হেফাজতে নেয়া হয়েছে। দুর্ঘটনা পর পরই পিকআপের চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

