চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো: রাকিবুল ইসলাম (৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চার জন। রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নতুন উনিশবিঘি এলাকার মৃত মো: তারিফ আলীর ছেলে। আহতরা হলেন, একই উপজেলার রানিহাটি এলাকার মৃত কহিনুরের ছেলে মো: আজিজ (৪০), সোনামসজিদ এলাকার মো: কালুর স্ত্রী বিলকিস বেগম (৩০), মুসলিমপুর এলাকার মো: রুহুল আমিনের ছেলে মো: মহসিন (৬০), ও বিলকিস বেগমের কন্যা আনিকা (৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার কলাবাড়ী পাকা রাস্তার ওপর ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী বৃদ্ধ রাকিবুল ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও চালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

