চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্যানের ধাক্কায় মেত: ফাহিম নামের এক ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বোনের সঙ্গে মিসওয়াক কাটতে যাওয়ার সময় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম উপজেলার হাউসপুর গ্রামের কাঠমিস্ত্রি মো: বিল্লাল হোসেনের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের আগে ফাহিম তার বোনের সঙ্গে মিসওয়াক কাটতে যাচ্ছিল। এসময় বাড়ির সামনে রাস্তায় সে তার বোনের হাত থেকে ছিটকে গিয়ে ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্য হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু’র বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, ইফতারের আগে ফাহিম নামের একটি শিশু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে কুষ্টিয়ায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

