তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিদেশিদের সহযোগিতা চান ইউনূস

বিশেষ সংবাদ

তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের কাছে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) সন্ধ্যার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা।

এসময় তিনি বলেন, ‘তরুণদের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে এক যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে অনেকে জীবন দিয়েছেন। যুবসমাজের আত্মত্যাগ আমাদের সামনে একটি বড় সুযোগ তৈরি করে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা এই সুযোগ কিছুতেই হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যে দিয়ে তরুণরা এক নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সমর্থন প্রয়োজন।’

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘যুবসমাজের সামনে কোনও স্বপ্ন ছিলো না। স্বৈরাচার সরকার তাদের স্বপ্ন ও ভবিষ্যৎকে একেবারে ধ্বংস করে দিয়েছিলো। তাই তরুণরা স্বৈরাচারের পতন ঘটাতে গুলির সামনে দাঁড়াতে পিছুপা হয়নি।’

বিদেশি বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণরা যে প্রত্যয় ও সাহস দেখিয়েছেন, তা আমাদেরকে অভিভূত করেছে। গুলির সামনে দাঁড়িয়ে তারা পঙ্গুত্ববরণ করতে পিছিয়ে যায়নি। তরুণদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়তে আমরা আপনাদেরকে পাশে চাই।’

জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার উদ্দেশে নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ব্যস্ত সময় পার করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের পাশাপাশি আরো বেশ কয়েকটি বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধা জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদঘেঁষা বিদ্যুৎবিহীন চরাঞ্চলের কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় ভরা মৌসুমেও ফসলের ভবিষ্যৎ নিয়ে...

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের...

কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের জন্য...

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধা জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদঘেঁষা বিদ্যুৎবিহীন চরাঞ্চলের কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত...

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।...

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: উপদেষ্টা ডা. জাহেদ

জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড...

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি...

কাল শুরু এসএসসি, রাজশাহী বোর্ডে ১.৭৭ লাখ পরীক্ষার্থী

সারাদেশের ন্যায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে...