ধানখেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে বউ-শাশুড়ির মৃত্যু

ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে খুলনার দাকোপ উপজেলার হরিণটানা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন (৬৫) ও তার ছেলের বউ টুম্পা গাইন (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের সংযোগ দিয়ে ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ করা হয়েছিলো। আজ সকালে চপলা গাইন ধানখেতের বেড়িতে সবজি তুলে গেলে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে তাকে রক্ষার জন্য ছেলে বউ টুম্পা গাইন এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হক জানান, ইদুর মারা জন্য স্থানীয়রা ধানখেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। মঙ্গলবার সকালে ওই দুই নারী ধানখেতে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপালের মর্গে প্রেরণ করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

