অন্বেষণ ডেস্ক :

পাবনার ঈশ্বরদীতে হাসপাতালে মারা গেল সড়ক দুর্ঘটনায় আহত তিন বন্ধু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

পাবনার ঈশ্বরদীতে হাসপাতালে মারা গেল সড়ক দুর্ঘটনায় আহত তিন বন্ধু। নিহত তিন বন্ধু সবসময় একসাথে চলাফেরা করত। তারা তিন বন্ধু মোটরসাইকেল যোগে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। কিন্তু স্কুলে পৌঁছানো হয়নি তাদের। পথিমধ্যে ইঞ্জিনচালিত করিমনের ধাক্কায় ৩ বন্ধু গুরুতর আহত হন।

সোমবার (০৮ জানুয়ারি) সকালে উপজেলার বহরপুর এলাকায় পাবনা থেকে ঈশ্বরদীগামী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাদের তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিন বন্ধুরই মৃত্যু হয়।

নিহত ৩ বন্ধু হলেন, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আখাইল শিমুল গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মিতুল হোসেন (১৫), খয়েরবাড়ি গ্রামের মো: বাচ্চু হোসেনের ছেলে বিশাল হোসেন (১৫) ও নওদাপাড়া গ্রামের মো: শিহাব সরদারের ছেলে সিয়াম সরদার (১৫)। তারা ঈশ্বরদী সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (০৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে ঈশ্বরদী সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে ১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য মোটরসাইল নিয়ে ৩ বন্ধু বাড়ি থেকে বের হয় স্কুলের যাওয়ার উদ্দেশে। সেদিন সকাল সাড়ে ৯টার দিকে পাবনা থেকে ঈশ্বরদীগামী সড়কের বহরপুর এলাকায় একটি ইঞ্জিনচালিত করিমনের সাথে তাদের মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ বন্ধুই গুরুতর আহত হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মিতুল হোসেনকে মৃত ঘোষণা করেন। একই সাথে আশঙ্কাজনক অবস্থায় বিশাল ও সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (০৮ জানুয়ারি) রাত ১২টার দিকে সিয়াম সরদার ও মঙ্গলবার (০৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বিশাল হোসেন মারা যায়।

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, এ দুর্ঘটনাটি জানার পর খোঁজ-খবর নেওয়া হয়েছে। তবে নিহতদের পরিবার থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হলে তিনি সেখানে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও...

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯২ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বগুড়ার শেরপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৯২টি পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল এবংপশুপালনের উপকরণ বিতরণ করা হয়।বৃহস্পতিবার (২১...

শিশু রামিসার বাবার বক্তব্য ‘অমূলক নয়’, বললেন আইনমন্ত্রী

ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবার ক্ষোভভরা বক্তব্যকে অমূলক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এমন নৃশংস ঘটনা দেশের বিচারব্যবস্থা...

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হলে তিনি...

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯২ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বগুড়ার শেরপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৯২টি পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল...

শিশু রামিসার বাবার বক্তব্য ‘অমূলক নয়’, বললেন আইনমন্ত্রী

ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবার ক্ষোভভরা বক্তব্যকে অমূলক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি...

বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রীতা রানী...

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার...