শেরপুরে উল্টো রথযাত্রা সম্পন্ন

বগুড়ার শেরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের আট দিনব্যাপী রথযাত্রা উৎসব। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় পৌর শহরের গোসাইপাড়া মহল্লায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
উদ্বোধনের পর ধর্মীয় আচার শেষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু ভক্ত। এ সময় শহরজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। রথযাত্রা কেন্দ্র করে মন্দির সংলগ্ন এলাকা এবং শেরপুর সরকারি ডি.জে. মডেল হাইস্কুল মাঠে চলমান মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এখানে প্রতিটি উৎসব সব ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়। জন্মগতভাবে আমাদের ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই এক সৃষ্টিকর্তার সৃষ্টি। পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে আমাদের একটি উন্নত ও মানবিক জাতি হিসেবে এগিয়ে যেতে হবে।” তিনি সবাইকে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
এছাড়াও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন, জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সমীর কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুণ্ডুসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিরাপত্তার বিষয়ে শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, রথযাত্রা ও মেলাকে ঘিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। পুরো আয়োজনটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই জগন্নাথপাড়া মহল্লার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এই উৎসবের সূচনা হয়েছিল। আজ উল্টো রথযাত্রার মাধ্যমে এর সমাপ্তি ঘটল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে হট্টগোলে নিবন্ধন বন্ধ

শেরপুরে ১৫শ' পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন

শেরপুরে উল্টো পথের ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

শেরপুরে মজুমদার ফুডসের দূষণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

বগুড়া জেলা আদিবাসী যুব পরিষদের কমিটি গঠন, ডলি সভাপতি, লক্ষ্মী সম্পাদক

১৬ দিনেও নিখোঁজ আরডিএ স্কুলছাত্রী রাফার সন্ধান মেলেনি

