ফেনীর সোনাগাজীতে প্রাইভেটকার খাদে পড়ে কলেজছাত্রের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো: শাকিল হক শান্ত (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের পুরাতন রাস্তার মাথা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শাকিল ফেনী শহরের সিরাজ মিয়ার ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি জেলার ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজীতে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকার সন্ধ্যায় শাকিল তার প্রাইভেটকার নিয়ে সোনাগাজী যাওয়ার পথে ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের পুরাতন রাস্তার মাথা নামক স্থানে দুর্ঘটনায় গুরতর হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনীর সোনাগাজীতে প্রাইভেটকার খাদে পড়ে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফেনীর সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। দুর্ঘটনার অন্য কোনো কারণ আছে কী না সেটি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

