রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে গাড়িটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, পুলিশের চলন্ত গাড়িতে আগুন হঠাৎ করেই দেখা যায়। গাড়ির বানেট খোলা ছিল। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। গাড়িটি আংশিক পুড়ে গেছে।
মালিবাগ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের উপরে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

