চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ প্রদর্শন করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিচ্যুত সদস্যরা দাবি করেন, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা হোক। দীর্ঘদিন ধরে চাকরি হারিয়ে তারা চরম মানবিক, সামাজিক ও আর্থিক সংকটের মধ্যে দিনাতিপাত করছেন বলে উল্লেখ করেন। বিষয়টি অত্যন্ত মানবিকভাবে বিবেচনা করে দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং চাকরি ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান তারা।

এদিকে, এই ঘটনায় চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ৮ হাজার ৭৯৬ জন সদস্যকে পুনরায় চাকরিতে বহাল করার কোনো আইনি সুযোগ নেই বলে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

