রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর চাঁনখারপুলের একটি মেস থেকে অনিক চন্দ্র পাল (২১) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পি কে গাঙ্গুলী লেনের একটি চারতলা ভবনের মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারের পর অনিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। অনিকের পরিবারের সদস্যদের ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।
এদিকে অনিকের মরদেহের সঙ্গে হাসপাতালে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয় রেবু জানান, রাতে অনিক মেসের কক্ষে একাই ছিলেন। দীর্ঘ সময় কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে মেসের অন্য সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন তাকে ঘরের ফ্যান ঝোলানোর রডের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

